লকডাউনের বাধা কাটলো ই-কমার্সে

৫ মে, ২০২০ ১৮:২৭  
ঈদকে সামনে রেখে লকডাউনেও জরুরী পণ্যের পাশাপাশি রেস্টুরেন্টের খাবার, বই, ইলেকট্রনিক্স, পোশাক ও অত্যাবশ্যক পণ্যসামগ্রী অনলাইনে বিক্রয় ও ডেলিভারির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার প্রদত্ত প্রত্যয়ন-পত্র ও স্টিকার সংগ্রহ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব পণ্য গ্রাহকের দোরগোরায় পৌঁছে দিতে পারবেন ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার থেকে এই স্টিকার ও প্রত্যয়ন পত্র দিতে শুরু করেছে ই-কমার্স ব্যবসায়ীদের এই জাতীয় সংগঠন। সংগঠনটির সাপোর্ট সেন্টার থেকে অফিস চলাকালীন সময়ে এই স্টিকার সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন ই-ক্যাব সাধরণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি জানান, ই-ক্যাবের বিশেষ আবদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় আজই এই অনুমতি দিয়েছেন। বাণিজ্যমন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি ইতিমধ্যেই সকল বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।